ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও নারীদের বাসযাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও নারীদের বাসযাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের তামিলনাড়ুতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ বহনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। একই সঙ্গে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের বিদ্যমান সুবিধা আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) তামিলনাড়ু বিধানসভায় এসব ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিজয়। 

‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে আড়াই লাখ রুপি বা তার কম আয় করা পরিবারগুলো বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সমপরিমাণ অর্থ পাবে। আগামী বছরের জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে। প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। 

তবে সুবিধাভোগীদের সরাসরি সিলিন্ডার দেওয়া হবে না। তারা প্রথমে সংশ্লিষ্ট তেল বিপণন প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার কিনবেন। পরে কেনার তথ্য যাচাই করে সিলিন্ডারের পুরো মূল্য সংশ্লিষ্ট পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে ফেরত দেবে রাজ্য সরকার। 

আড়াই লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয় করা পরিবারের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিবন্ধী সদস্য রয়েছেন এমন পরিবারও এই সুবিধার আওতায় থাকবে। 

নারীদের বিনা ভাড়ায় বাসযাত্রার সুবিধাও আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। আগামী ২ অক্টোবর থেকে সাধারণ সরকারি বাসের পাশাপাশি এক্সপ্রেস, ডিলাক্স এবং পাহাড়ি এলাকার নির্দিষ্ট সরকারি বাসেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এই সুবিধা পেতে নারীদের আয়ের কোনো সীমা থাকবে না এবং যাত্রার সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হবে না। রূপান্তরকামী ব্যক্তিরাও এই সুবিধা পাবেন। 

একই দিনে মুখ্যমন্ত্রী পাড়ান্দুরে প্রস্তাবিত নতুন বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন। কৃষিজমি ও স্থানীয় মানুষের জীবিকার ওপর সম্ভাব্য প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পটির বিরোধিতা করে আসছিলেন স্থানীয় কৃষকেরা।

ট্যাগ : তামিলনাড়ু সি জোসেফ বিজয় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও নারীদের বাসযাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ভারতের তামিলনাড়ুতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ বহনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। একই সঙ্গে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের বিদ্যমান সুবিধা আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) তামিলনাড়ু বিধানসভায় এসব ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিজয়। 

‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে আড়াই লাখ রুপি বা তার কম আয় করা পরিবারগুলো বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সমপরিমাণ অর্থ পাবে। আগামী বছরের জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে। প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। 

তবে সুবিধাভোগীদের সরাসরি সিলিন্ডার দেওয়া হবে না। তারা প্রথমে সংশ্লিষ্ট তেল বিপণন প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার কিনবেন। পরে কেনার তথ্য যাচাই করে সিলিন্ডারের পুরো মূল্য সংশ্লিষ্ট পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে ফেরত দেবে রাজ্য সরকার। 

আড়াই লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয় করা পরিবারের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিবন্ধী সদস্য রয়েছেন এমন পরিবারও এই সুবিধার আওতায় থাকবে। 

নারীদের বিনা ভাড়ায় বাসযাত্রার সুবিধাও আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। আগামী ২ অক্টোবর থেকে সাধারণ সরকারি বাসের পাশাপাশি এক্সপ্রেস, ডিলাক্স এবং পাহাড়ি এলাকার নির্দিষ্ট সরকারি বাসেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এই সুবিধা পেতে নারীদের আয়ের কোনো সীমা থাকবে না এবং যাত্রার সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হবে না। রূপান্তরকামী ব্যক্তিরাও এই সুবিধা পাবেন। 

একই দিনে মুখ্যমন্ত্রী পাড়ান্দুরে প্রস্তাবিত নতুন বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন। কৃষিজমি ও স্থানীয় মানুষের জীবিকার ওপর সম্ভাব্য প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পটির বিরোধিতা করে আসছিলেন স্থানীয় কৃষকেরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ