ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলি হামলার পর উত্তেজনা কমাতে সিরিয়া-মোসাদ উচ্চপর্যায়ের বৈঠক

ইসরায়েলি হামলার পর উত্তেজনা কমাতে সিরিয়া-মোসাদ উচ্চপর্যায়ের বৈঠক
ছবি: সংগৃহীত
ফলো করুন

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমাতে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। রোববার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান বৈঠক করেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বৈঠকটি এমন সময়ে হলো, যখন কয়েক দিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমানবাহিনী ঘাঁটিটির রানওয়ে ও বিমান রাখার স্থাপনায় অন্তত আটটি বোমা ফেলে। বিমানঘাঁটিটি তুরস্কের সীমান্ত থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে অবস্থিত।

ইসরায়েলের দাবি, বিমানঘাঁটিটিতে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি ঠেকাতেই ওই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সেখানে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল এবং তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারত।

তবে সিরিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেছেন, আবু আল-দুহুরে তুরস্কের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন কিংবা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না। হামলার আগেই বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বিমানঘাঁটিতে হামলার আগেও আল-শাইবানি ও মোসাদপ্রধান গোফম্যানের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছিল। গত ১৪ আগস্ট তাদের ফোনালাপে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি, অস্ত্র সরবরাহ এবং চালকবিহীন আকাশযানসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।

রোববারের বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অ্যাক্সিওসের প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক উত্তেজনা প্রশমন এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ সচল রাখা।

সূত্র: অ্যাক্সিওস

ট্যাগ : ইসরায়েল সিরিয়া মোসাদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ইসরায়েলি হামলার পর উত্তেজনা কমাতে সিরিয়া-মোসাদ উচ্চপর্যায়ের বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমাতে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। রোববার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান বৈঠক করেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বৈঠকটি এমন সময়ে হলো, যখন কয়েক দিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমানবাহিনী ঘাঁটিটির রানওয়ে ও বিমান রাখার স্থাপনায় অন্তত আটটি বোমা ফেলে। বিমানঘাঁটিটি তুরস্কের সীমান্ত থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে অবস্থিত।

ইসরায়েলের দাবি, বিমানঘাঁটিটিতে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি ঠেকাতেই ওই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সেখানে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল এবং তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারত।

তবে সিরিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেছেন, আবু আল-দুহুরে তুরস্কের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন কিংবা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না। হামলার আগেই বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বিমানঘাঁটিতে হামলার আগেও আল-শাইবানি ও মোসাদপ্রধান গোফম্যানের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছিল। গত ১৪ আগস্ট তাদের ফোনালাপে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি, অস্ত্র সরবরাহ এবং চালকবিহীন আকাশযানসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।

রোববারের বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অ্যাক্সিওসের প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক উত্তেজনা প্রশমন এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ সচল রাখা।

সূত্র: অ্যাক্সিওস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ