ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনকে ২০২৭ সালে ৯.২ বিলিয়ন ডলার সহায়তা দেবে নরওয়ে

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইউক্রেনকে ২০২৭ সালে ৮ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার, অর্থাৎ প্রায় ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

রোববার কিয়েভ সফরে গিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এ ঘোষণা দেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের তথ্য অনুযায়ী, ঘোষিত সহায়তার বড় অংশই সামরিক খাতে ব্যয় করা হবে। এর মধ্যে প্রায় ৭ হাজার কোটি নরওয়েজিয়ান ক্রোনার বা ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য বরাদ্দ থাকবে।

এ ছাড়া প্রায় ১ হাজার ৫০০ কোটি ক্রোনার বা ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ইউক্রেনের বেসামরিক খাতে ব্যয় করা হবে।

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে তার দেশের সহায়তা অব্যাহত থাকবে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

নতুন এই ঘোষণার মাধ্যমে টানা তৃতীয় বছরের মতো ইউক্রেনকে একই পরিমাণ বার্ষিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে।

রোববার নর্ডিক ও বাল্টিক অঞ্চলের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান জোনাস গার স্টোর।

তিনি বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিনই ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি নরওয়ের সমর্থন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে স্টোরের। পাশাপাশি ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন তিনি।

সূত্র: আনাদোলু

ট্যাগ : ইউক্রেন নরওয়ে কিয়েভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইউক্রেনকে ২০২৭ সালে ৯.২ বিলিয়ন ডলার সহায়তা দেবে নরওয়ে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ইউক্রেনকে ২০২৭ সালে ৮ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার, অর্থাৎ প্রায় ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

রোববার কিয়েভ সফরে গিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এ ঘোষণা দেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের তথ্য অনুযায়ী, ঘোষিত সহায়তার বড় অংশই সামরিক খাতে ব্যয় করা হবে। এর মধ্যে প্রায় ৭ হাজার কোটি নরওয়েজিয়ান ক্রোনার বা ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য বরাদ্দ থাকবে।

এ ছাড়া প্রায় ১ হাজার ৫০০ কোটি ক্রোনার বা ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ইউক্রেনের বেসামরিক খাতে ব্যয় করা হবে।

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে তার দেশের সহায়তা অব্যাহত থাকবে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

নতুন এই ঘোষণার মাধ্যমে টানা তৃতীয় বছরের মতো ইউক্রেনকে একই পরিমাণ বার্ষিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে।

রোববার নর্ডিক ও বাল্টিক অঞ্চলের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান জোনাস গার স্টোর।

তিনি বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিনই ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি নরওয়ের সমর্থন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে স্টোরের। পাশাপাশি ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন তিনি।

সূত্র: আনাদোলু

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ