ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গৃহায়নমন্ত্রী

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গৃহায়নমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে ভবন নির্মাণ ও আবাসন উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, অনুমোদিত নকশা ও আইন অমান্য করে ভবন কিংবা আবাসন প্রকল্প নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, গত ১৭ বছরে ভবন নির্মাণের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়নি। এখন থেকে নিয়ম মেনে ভবন ও আবাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।

তিনি জানান, অনেক ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েলের ব্যবস্থা থাকলেও বাস্তবে কিছু ডেভেলপার সেগুলো নির্মাণ করেনি। ভবিষ্যতে অনুমোদিত নকশার বাইরে গিয়ে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ যাতে না থাকে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।

রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদেরও আইন মেনে আবাসন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধনের মাধ্যমে ঢাকার বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আবাসন গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ডেভেলপারদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অনেক গ্রাহক বহু বছর আগে অর্থ পরিশোধ করলেও এখনো তাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাননি। আবার চুক্তি অনুযায়ী কিস্তি চালিয়ে যেতে না পারা কিছু গ্রাহক দীর্ঘ সময় ধরে তাদের জমা অর্থ ফেরত পাচ্ছেন না। এসব সমস্যা মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে সমাধান করা প্রয়োজন।

বৈঠকে রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আইন ও বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ এবং আবাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে বিভিন্ন মতামত দেন তারা।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আবাসন খাতের সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাজউক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গৃহায়নমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশে ভবন নির্মাণ ও আবাসন উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, অনুমোদিত নকশা ও আইন অমান্য করে ভবন কিংবা আবাসন প্রকল্প নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, গত ১৭ বছরে ভবন নির্মাণের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়নি। এখন থেকে নিয়ম মেনে ভবন ও আবাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।

তিনি জানান, অনেক ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েলের ব্যবস্থা থাকলেও বাস্তবে কিছু ডেভেলপার সেগুলো নির্মাণ করেনি। ভবিষ্যতে অনুমোদিত নকশার বাইরে গিয়ে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ যাতে না থাকে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।

রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদেরও আইন মেনে আবাসন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধনের মাধ্যমে ঢাকার বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আবাসন গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ডেভেলপারদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অনেক গ্রাহক বহু বছর আগে অর্থ পরিশোধ করলেও এখনো তাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাননি। আবার চুক্তি অনুযায়ী কিস্তি চালিয়ে যেতে না পারা কিছু গ্রাহক দীর্ঘ সময় ধরে তাদের জমা অর্থ ফেরত পাচ্ছেন না। এসব সমস্যা মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে সমাধান করা প্রয়োজন।

বৈঠকে রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আইন ও বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ এবং আবাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে বিভিন্ন মতামত দেন তারা।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আবাসন খাতের সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ