ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনএসআইয়ের পরিচালক পদে ২ ডিআইজিকে নিয়োগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রংপুর রেঞ্জ ও পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ : রংপুর ডিআইজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

এনএসআইয়ের পরিচালক পদে ২ ডিআইজিকে নিয়োগ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রংপুর রেঞ্জ ও পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ