পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। তবে জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সেবা স্বাভাবিক রাখতে কিছু প্রতিষ্ঠানের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।
তবে জরুরি সেবা সচল রাখতে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে। এসব খাতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ছুটির দিনেও কাজ করতে হতে পারে।
হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর জরুরি কার্যক্রমও চালু থাকবে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন পরিচালনা এবং জরুরি দায়িত্বে থাকা কর্মীদের ক্ষেত্রেও সাধারণ ছুটি কার্যকর হবে না।
এর আগে ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৪৪৮ হিজরি সালের রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে।
এদিকে ঈদে মিলাদুন্নবীর দিন ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দেবে। আদালতের কার্যক্রম চালু থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
মন্তব্যসমূহ