ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মোদির বার্তা, ‘ঈদ মোবারক’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঐক্য, আনন্দ, মানবিকতা ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ও মোদির শুভেচ্ছাবার্তাটি প্রকাশ করেছে। সেখানে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র এই উপলক্ষ মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করবে এবং চারপাশে আনন্দ ছড়িয়ে দেবে।[BANGVIEWS-POST:4509]মোদি আরও কামনা করেন, মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা যেন সবাইকে পথ দেখায়। বার্তার শুরুতেই তিনি ‘ঈদ মোবারক’ জানিয়ে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা, দোয়া, মিলাদ ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।[BANGVIEWS-POST:4508]বাংলাদেশেও দিনটি ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, দরুদ পাঠ, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মোদির বার্তা, ‘ঈদ মোবারক’