ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়াজুড়ে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ১০

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাশিয়া এবং ইউক্রেনের রুশ-অধিকৃত বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক হামলাগুলোতে রাশিয়ার শিল্প ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে দেশটির অন্যতম বড় অনলাইন খুচরা বিক্রেতা ওজোনের একটি সরবরাহ কেন্দ্র এবং সামারা অঞ্চলের একটি শিল্প স্থাপনাও রয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই দূরপাল্লার লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হচ্ছে।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানান, নভোকুইবিশেভস্ক শহরে ড্রোন হামলায় এক বয়স্ক নারী নিহত হয়েছেন। একই সঙ্গে একটি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল শহরটির তেল শোধনাগার এবং হামলার পর সেখানে আগুন ধরে যায়।

একই অঞ্চলের চাপায়েভস্ক শহরে ওজোনের একটি লজিস্টিকস সেন্টারও হামলার শিকার হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার পর সেখানে কার্যক্রম স্থগিত করা হয় এবং কয়েকজন আহত হন। ওজোনের কোনো স্থাপনায় এটি ছিল ইউক্রেনের প্রথম সরাসরি ড্রোন হামলা। এর আগে প্রতিষ্ঠানটির বড় প্রতিদ্বন্দ্বী ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া যায়।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাস্নোদর অঞ্চলের আজভ সাগরসংলগ্ন বন্দর শহর ইয়েইস্কেও ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ।

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে পৃথক হামলায় আরও দুইজন নিহত এবং ১৩ জন আহত হন। ব্রায়ানস্ক অঞ্চলেও হামলায় চারজন আহত হওয়ার খবর দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার সেভাস্তপোলে একটি ইউক্রেনীয় ড্রোন যাত্রীবাহী বাসে আঘাত করলে অন্তত দুইজন নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক, যার বেশির ভাগ এলাকা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে, সেখানেও ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন বলে রুশ-নিযুক্ত স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেন ও রাশিয়া সাম্প্রতিক সময়ে একে অপরের জ্বালানি, শিল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এর একদিন আগে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি শপিং সেন্টারে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হন।

এ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে সামরিক সরঞ্জাম সরবরাহ দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাশিয়াজুড়ে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ১০

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়া এবং ইউক্রেনের রুশ-অধিকৃত বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক হামলাগুলোতে রাশিয়ার শিল্প ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে দেশটির অন্যতম বড় অনলাইন খুচরা বিক্রেতা ওজোনের একটি সরবরাহ কেন্দ্র এবং সামারা অঞ্চলের একটি শিল্প স্থাপনাও রয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই দূরপাল্লার লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হচ্ছে।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানান, নভোকুইবিশেভস্ক শহরে ড্রোন হামলায় এক বয়স্ক নারী নিহত হয়েছেন। একই সঙ্গে একটি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল শহরটির তেল শোধনাগার এবং হামলার পর সেখানে আগুন ধরে যায়।

একই অঞ্চলের চাপায়েভস্ক শহরে ওজোনের একটি লজিস্টিকস সেন্টারও হামলার শিকার হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার পর সেখানে কার্যক্রম স্থগিত করা হয় এবং কয়েকজন আহত হন। ওজোনের কোনো স্থাপনায় এটি ছিল ইউক্রেনের প্রথম সরাসরি ড্রোন হামলা। এর আগে প্রতিষ্ঠানটির বড় প্রতিদ্বন্দ্বী ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া যায়।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাস্নোদর অঞ্চলের আজভ সাগরসংলগ্ন বন্দর শহর ইয়েইস্কেও ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ।

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে পৃথক হামলায় আরও দুইজন নিহত এবং ১৩ জন আহত হন। ব্রায়ানস্ক অঞ্চলেও হামলায় চারজন আহত হওয়ার খবর দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার সেভাস্তপোলে একটি ইউক্রেনীয় ড্রোন যাত্রীবাহী বাসে আঘাত করলে অন্তত দুইজন নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক, যার বেশির ভাগ এলাকা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে, সেখানেও ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন বলে রুশ-নিযুক্ত স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেন ও রাশিয়া সাম্প্রতিক সময়ে একে অপরের জ্বালানি, শিল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এর একদিন আগে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি শপিং সেন্টারে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হন।

এ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে সামরিক সরঞ্জাম সরবরাহ দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ