ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্স-যুক্তরাজ্যকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন দেশ দুটির ১০২ জন সাবেক কূটনীতিক। শনিবার (২২ আগস্ট) ফরাসি সংবাদমাধ্যম লে মঁদ-এ প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

খোলা চিঠিতে সাবেক কূটনীতিকরা বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের একসঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সমান অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

তাদের অভিযোগ, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্তমান নীতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে স্থায়ীভাবে নষ্ট করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। চিঠিতে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘জাতিগত নিধন’-এর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বে ইসরায়েলকে ‘সত্যিকারের গণতন্ত্র’ হিসেবে দেখার ধারণা ক্রমেই দুর্বল হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় শুধু বিবৃতি নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য লন্ডন ও প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিকরা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি এবং ফ্রান্সের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক ইভেস অবিন দ্য লা মেসুজিয়ের ও দনিস বুশার্ড রয়েছেন।

ইরান, কাতার ও ইয়েমেনে দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হপটন বলেন, চিঠিতে ব্যবহৃত ভাষা কূটনীতিকদের নিজেদের তৈরি নয়। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণের ভিত্তিতেই এসব বক্তব্য তুলে ধরা হয়েছে।

এদিকে গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : যুক্তরাজ্য ফ্রান্স ফিলিস্তিন ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ফ্রান্স-যুক্তরাজ্যকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন দেশ দুটির ১০২ জন সাবেক কূটনীতিক। শনিবার (২২ আগস্ট) ফরাসি সংবাদমাধ্যম লে মঁদ-এ প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

খোলা চিঠিতে সাবেক কূটনীতিকরা বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের একসঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সমান অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

তাদের অভিযোগ, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্তমান নীতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে স্থায়ীভাবে নষ্ট করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। চিঠিতে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘জাতিগত নিধন’-এর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বে ইসরায়েলকে ‘সত্যিকারের গণতন্ত্র’ হিসেবে দেখার ধারণা ক্রমেই দুর্বল হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় শুধু বিবৃতি নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য লন্ডন ও প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিকরা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি এবং ফ্রান্সের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক ইভেস অবিন দ্য লা মেসুজিয়ের ও দনিস বুশার্ড রয়েছেন।

ইরান, কাতার ও ইয়েমেনে দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হপটন বলেন, চিঠিতে ব্যবহৃত ভাষা কূটনীতিকদের নিজেদের তৈরি নয়। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণের ভিত্তিতেই এসব বক্তব্য তুলে ধরা হয়েছে।

এদিকে গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ