ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অগ্নিনিরাপত্তায় কড়াকড়ি, কলকাতায় ১৩ হোটেল বন্ধ

ছবি: সংগৃহীত
ফলো করুন

অগ্নিনিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগে কলকাতার ১৩টি হোটেল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে ১৬টি হোটেল খালি করার নির্দেশ এবং কলকাতার ৫০টির বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আরও ২৯টি হোটেলকেও নোটিশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডের বিভিন্ন হোটেলে এই অভিযান চালানো হয়। কলকাতার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার তিন দিন পর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করে। ওই অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছিল। হোটেলটির ইজারাদার ও মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে কিছু হোটেল বৈধ অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। আবার কয়েকটির লাইসেন্স চার-পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও নবায়ন করা হয়নি। পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ না থাকা, জরুরি গেট তালাবদ্ধ রাখা, অনুমোদনের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার, কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা এবং ভবনের নকশা পরিবর্তনের মতো অনিয়মও পাওয়া গেছে। 

একই সপ্তাহে পশ্চিমবঙ্গের তারাপীঠের একটি হোটেলে আগুনে দুই শিশুসহ ৯ জন নিহত হন। ওই ঘটনার পর সেখানকার ১৫টি হোটেল বন্ধ করেছে কর্তৃপক্ষ। 

শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের ছয়জনের মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা জানানো হয়েছে। এর মধ্যে পাঁচটি মরদেহ বেনাপোল এবং একটি ভোমরা সীমান্ত দিয়ে দেশে নেওয়ার কথা। নিহত রেবতী সরকারকে শুক্রবার রাতে কলকাতায় দাহ করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : পশ্চিমবঙ্গ কলকাতা অগ্নিকাণ্ড হোটেল বন্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

অগ্নিনিরাপত্তায় কড়াকড়ি, কলকাতায় ১৩ হোটেল বন্ধ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

অগ্নিনিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগে কলকাতার ১৩টি হোটেল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে ১৬টি হোটেল খালি করার নির্দেশ এবং কলকাতার ৫০টির বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আরও ২৯টি হোটেলকেও নোটিশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডের বিভিন্ন হোটেলে এই অভিযান চালানো হয়। কলকাতার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার তিন দিন পর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করে। ওই অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছিল। হোটেলটির ইজারাদার ও মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে কিছু হোটেল বৈধ অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। আবার কয়েকটির লাইসেন্স চার-পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও নবায়ন করা হয়নি। পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ না থাকা, জরুরি গেট তালাবদ্ধ রাখা, অনুমোদনের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার, কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা এবং ভবনের নকশা পরিবর্তনের মতো অনিয়মও পাওয়া গেছে। 

একই সপ্তাহে পশ্চিমবঙ্গের তারাপীঠের একটি হোটেলে আগুনে দুই শিশুসহ ৯ জন নিহত হন। ওই ঘটনার পর সেখানকার ১৫টি হোটেল বন্ধ করেছে কর্তৃপক্ষ। 

শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের ছয়জনের মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা জানানো হয়েছে। এর মধ্যে পাঁচটি মরদেহ বেনাপোল এবং একটি ভোমরা সীমান্ত দিয়ে দেশে নেওয়ার কথা। নিহত রেবতী সরকারকে শুক্রবার রাতে কলকাতায় দাহ করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ