ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়া সফরে রানই পেলেন না লিটন, টানা তিন ডাক

ছবি: সংগৃহীত
ফলো করুন

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে দুঃসময় কাটছেই না লিটন দাসের। দুই টেস্টের টানা তিন ইনিংসে কোনো রান না করেই ফিরেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। ডারউইন টেস্টের পর ম্যাকাই টেস্টের দুই ইনিংসেও শূন্য রানে আউট হয়ে ‘ডাকের হ্যাটট্রিক’ করেছেন তিনি।

ডারউইনে প্রথম টেস্টে ১২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি লিটন। মিচেল স্টার্কের বলে আউট হন তিনি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও একই পেসারের শিকার হন পাঁচ বল খেলে।

দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি বদলাতে পারেননি লিটন। নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর ক্রিজে এসে শুরু থেকেই স্টার্কের বিপক্ষে অস্বস্তিতে ছিলেন তিনি। প্রথম ৯ বল সামলে দিলেও দশম বলে তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে টানা তৃতীয় ইনিংসে শূন্য রানে শেষ হয় তার ইনিংস।

লিটনের ব্যর্থতার দিনে বাংলাদেশের ব্যাটিংও ছিল চাপে। ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা মাত্র পাঁচ রানেই হারায় সাদমান ইসলাম ও মুমিনুল হককে। দুজনকেই ফেরান স্টার্ক।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৬ বলে ছয়টি চারে ৩১ রান করে নাথান লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ দেন তিনি। তানজিদ হাসান তামিমও ৩৪ বলে ৯ রান করে প্যাট কামিন্সের শিকার হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া করে ২১০ রান। তবে বল হাতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন শরিফুল ইসলাম। ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের কীর্তি গড়েন বাঁহাতি এই পেসার।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট লিটন দাস বাংলাদেশ-অস্ট্রেলিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া সফরে রানই পেলেন না লিটন, টানা তিন ডাক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে দুঃসময় কাটছেই না লিটন দাসের। দুই টেস্টের টানা তিন ইনিংসে কোনো রান না করেই ফিরেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। ডারউইন টেস্টের পর ম্যাকাই টেস্টের দুই ইনিংসেও শূন্য রানে আউট হয়ে ‘ডাকের হ্যাটট্রিক’ করেছেন তিনি।

ডারউইনে প্রথম টেস্টে ১২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি লিটন। মিচেল স্টার্কের বলে আউট হন তিনি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও একই পেসারের শিকার হন পাঁচ বল খেলে।

দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি বদলাতে পারেননি লিটন। নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর ক্রিজে এসে শুরু থেকেই স্টার্কের বিপক্ষে অস্বস্তিতে ছিলেন তিনি। প্রথম ৯ বল সামলে দিলেও দশম বলে তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে টানা তৃতীয় ইনিংসে শূন্য রানে শেষ হয় তার ইনিংস।

লিটনের ব্যর্থতার দিনে বাংলাদেশের ব্যাটিংও ছিল চাপে। ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা মাত্র পাঁচ রানেই হারায় সাদমান ইসলাম ও মুমিনুল হককে। দুজনকেই ফেরান স্টার্ক।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৬ বলে ছয়টি চারে ৩১ রান করে নাথান লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ দেন তিনি। তানজিদ হাসান তামিমও ৩৪ বলে ৯ রান করে প্যাট কামিন্সের শিকার হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া করে ২১০ রান। তবে বল হাতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন শরিফুল ইসলাম। ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের কীর্তি গড়েন বাঁহাতি এই পেসার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ