ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোনালদোর গোলের পরও আল নাসরের হার, পেনাল্টি মিসে হতাশা

রোনালদোর গোলের পরও আল নাসরের হার, পেনাল্টি মিসে হতাশা
ছবি: সংগৃহীত
ফলো করুন

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলেও সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে জয় পেল না আল নাসর। বরং ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ম্যাচে ক্যারিয়ারের ৯৮৭তম গোলের আরও কাছে পৌঁছানোর সুযোগ থাকলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা।

ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য ছিল ইতিবাচক। ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে এটি ছিল তাঁর দশম গোল। আর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬।

তবে গোল করার চার মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। বক্সের মধ্যে নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে রোনালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টির কোনোটিতেই গোল করতে পারেননি তিনি। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুই পেনাল্টিতে ব্যর্থ হলেন রোনালদো।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে আল আহলি। ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। স্বাগতিক আল আহলি আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয় গোল আদায় করে নেয়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড আইভান টনি। চলতি মৌসুমে এটি তাঁর ১৪তম গোল। এর মাত্র চার মিনিট পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজের গোলে ৩-১ ব্যবধান নিশ্চিত হয়।

এই পরাজয়ের পরও লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান ধরে রেখেছে আল নাসর। মৌসুমে এটি তাদের দ্বিতীয় হার। অন্যদিকে জয়ের সুবাদে চার পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।

এদিকে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা নিয়ে একটি বিতর্কও রয়েছে। তাঁর ৯৮৬ গোলের হিসাবের মধ্যে গত ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা একটি গোল অন্তর্ভুক্ত আছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর নামে নথিভুক্ত করলেও পরিসংখ্যান সংস্থা অপটা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে বিবেচনা করেছে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডধারী রোনালদো চলতি মাসের শুরুর দিকে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


রোনালদোর গোলের পরও আল নাসরের হার, পেনাল্টি মিসে হতাশা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলেও সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে জয় পেল না আল নাসর। বরং ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ম্যাচে ক্যারিয়ারের ৯৮৭তম গোলের আরও কাছে পৌঁছানোর সুযোগ থাকলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা।

ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য ছিল ইতিবাচক। ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে এটি ছিল তাঁর দশম গোল। আর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬।

তবে গোল করার চার মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। বক্সের মধ্যে নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে রোনালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টির কোনোটিতেই গোল করতে পারেননি তিনি। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুই পেনাল্টিতে ব্যর্থ হলেন রোনালদো।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে আল আহলি। ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। স্বাগতিক আল আহলি আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয় গোল আদায় করে নেয়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড আইভান টনি। চলতি মৌসুমে এটি তাঁর ১৪তম গোল। এর মাত্র চার মিনিট পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজের গোলে ৩-১ ব্যবধান নিশ্চিত হয়।

এই পরাজয়ের পরও লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান ধরে রেখেছে আল নাসর। মৌসুমে এটি তাদের দ্বিতীয় হার। অন্যদিকে জয়ের সুবাদে চার পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।

এদিকে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা নিয়ে একটি বিতর্কও রয়েছে। তাঁর ৯৮৬ গোলের হিসাবের মধ্যে গত ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা একটি গোল অন্তর্ভুক্ত আছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর নামে নথিভুক্ত করলেও পরিসংখ্যান সংস্থা অপটা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে বিবেচনা করেছে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডধারী রোনালদো চলতি মাসের শুরুর দিকে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ