ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠতে আজ মঙ্গলবার আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।বাংলাদেশ ও আরব আমিরাতের পয়েন্ট সমান ২ করে। ফলে সমীকরণও সরল, ম্যাচে যে দল জিতবে, তারাই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে।শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে জিততে পারলে শেষ ম্যাচটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠত না বাংলাদেশের জন্য। তবে ১১৪ রানের পুঁজি নিয়ে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।[BANGVIEWS-POST:5379]ওই ম্যাচে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও কিছু ভুল ছিল বাংলাদেশের। বিশেষ করে ম্যাচের শেষ দিকে গুরুত্বপূর্ণ একটি ক্যাচ মিসকে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সোবহানা মোস্তারি।ম্যাচ শেষে তিনি বলেন, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে ক্যাচটি নিতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।শ্রীলঙ্কার বিপক্ষে স্কোরবোর্ডে আরও ২০ থেকে ২৫ রান কম হয়েছে বলেও মনে করেন মোস্তারি। তার মতে, বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪০ রানের বেশি করা। কিন্তু মিডল ওভারে রানরেট কমে যাওয়ায় সেই লক্ষ্য পূরণ হয়নি।[BANGVIEWS-POST:5378]এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভালো করতে ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।এখন সব মনোযোগ আরব আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। মোস্তারির ভাষায়, আরব আমিরাতও ভালো দল। তাই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে নিজেদের সেরা ক্রিকেট খেলেই জয় তুলে নিতে হবে বাংলাদেশকে।

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ