ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন, বড় ধাক্কায় বায়ার্ন

ছবি: সংগৃহীত
ফলো করুন

একের পর এক চোটে বিপর্যস্ত হয়ে পড়েছে বায়ার্ন মিউনিখ। দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এর মধ্যে একই ম্যাচে চোট পেয়েছেন আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাইকেল অলিসে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর আগে বড় সংকটে পড়েছে জার্মান ক্লাবটি।

শুক্রবার বুন্দেসলিগায় নিজেদের মাঠে এফসি কোলনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কেইন। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল জানিয়েছেন, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচের ২০ মিনিটে মাইকেল অলিসের ডিফ্লেক্টেড ক্রস থেকে বলের নাগাল পাওয়ার চেষ্টা করছিলেন কেইন। তবে তাঁর আগেই বলের কাছে পৌঁছে যান কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড। বল ক্লিয়ার করার সময় স্মিডের পায়ের সঙ্গে ধাক্কা লাগে কেইনের বাঁ পায়ে।

সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতর হয়ে নিজের পা চেপে ধরেন ইংল্যান্ড অধিনায়ক। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও পরবর্তী কয়েক মিনিট তাঁকে প্রায় নিষ্ক্রিয় দেখা যায়। একপর্যায়ে সাইডলাইনের দিকে ইঙ্গিত করে মাঠে বসে পড়েন তিনি। গোড়ালিতে চিকিৎসা নেওয়ার পর ২০ মিনিটে টম বিশফের কাছে জায়গা ছেড়ে মাঠ ছাড়েন কেইন। এ সময় দুই ফিজিওর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যান তিনি।

কেইনের এই চোটে চ্যাম্পিয়নস লিগেও বড় সমস্যায় পড়তে পারে বায়ার্ন। লিগ পর্বের বাকি চার ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দলটি নকআউট পর্বে উঠতে পারলেও ফেব্রুয়ারিতে সেই পর্বের শুরুতে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কেইনকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। গত মাসে বায়ার্ন ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি। ৪৫ বছর পর বায়ার্নের এবং ২৫ বছর পর ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে পুরুষদের এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন কেইন।

শুক্রবারের ম্যাচে কেইনের চোটের পর আরও দুশ্চিন্তা বাড়ান মাইকেল অলিসে। বিরতির ঠিক আগে টম ক্রাউসের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ ভিনসেন্ট কোম্পানি। পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন অলিসে। তবে কোম্পানি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি ক্রাচ ব্যবহার করেছেন। বায়ার্ন জানিয়েছে, অলিসের পায়ের সামনের অংশে আঘাত লেগেছে এবং আগামী কয়েক দিন তাঁর চিকিৎসা চলবে।

দলের আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের প্রভাবও স্পষ্ট। চলতি মৌসুমে বায়ার্নের করা ৫৪ গোলের মধ্যে কেইন ও অলিসের অবদান ২২টি, যা দলের মোট গোলের ৪১ শতাংশ। এর পাশাপাশি চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে রয়েছেন লুইস দিয়াজ (হ্যামস্ট্রিং), ইসমাইল সাইবারি (গোড়ালি), সার্জ জিনাব্রি (উরু) ও আলফোনসো ডেভিস (হ্যামস্ট্রিং)।

দলের এই পরিস্থিতি নিয়ে কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিক শক্তি আছে, এখন সেটাই কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন কিছু খেলোয়াড়ের কাছ থেকে আমাদের অসাধারণ পারফরম্যান্স দরকার, যারা হয়তো এখনো বায়ার্নের হয়ে এই চাপের সঙ্গে অভ্যস্ত নয়। আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে শক্তিতে পরিণত করার চেষ্টা করব। বায়ার্ন বারবার এমনটা করেছে, এবারও সেটাই করতে চাই।’

কোলনের বিপক্ষে ম্যাচে বলের দখলে আধিপত্য থাকলেও গোলের লক্ষ্যে মাত্র একটি শট নিতে পেরেছে বায়ার্ন। ২০০৪-০৫ মৌসুম থেকে হিসাব করলে, নিজেদের মাঠে বুন্দেসলিগার কোনো ম্যাচে এর আগে এত কম শট লক্ষ্যে রাখতে হয়নি দলটিকে।

ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে এগিয়ে যায় কোলন। পরে ৩৭ মিনিটে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতায় ফেরে বায়ার্ন। তবে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর এটিই ছিল বায়ার্নের প্রথম ম্যাচ। বিরতির সময় ইংল্যান্ডের হয়ে নেশনস লিগে স্পেন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে গোল করেছিলেন কেইন। একই সময়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

তিন মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন, বড় ধাক্কায় বায়ার্ন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

একের পর এক চোটে বিপর্যস্ত হয়ে পড়েছে বায়ার্ন মিউনিখ। দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এর মধ্যে একই ম্যাচে চোট পেয়েছেন আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাইকেল অলিসে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর আগে বড় সংকটে পড়েছে জার্মান ক্লাবটি।

শুক্রবার বুন্দেসলিগায় নিজেদের মাঠে এফসি কোলনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কেইন। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল জানিয়েছেন, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচের ২০ মিনিটে মাইকেল অলিসের ডিফ্লেক্টেড ক্রস থেকে বলের নাগাল পাওয়ার চেষ্টা করছিলেন কেইন। তবে তাঁর আগেই বলের কাছে পৌঁছে যান কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড। বল ক্লিয়ার করার সময় স্মিডের পায়ের সঙ্গে ধাক্কা লাগে কেইনের বাঁ পায়ে।

সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতর হয়ে নিজের পা চেপে ধরেন ইংল্যান্ড অধিনায়ক। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও পরবর্তী কয়েক মিনিট তাঁকে প্রায় নিষ্ক্রিয় দেখা যায়। একপর্যায়ে সাইডলাইনের দিকে ইঙ্গিত করে মাঠে বসে পড়েন তিনি। গোড়ালিতে চিকিৎসা নেওয়ার পর ২০ মিনিটে টম বিশফের কাছে জায়গা ছেড়ে মাঠ ছাড়েন কেইন। এ সময় দুই ফিজিওর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যান তিনি।

কেইনের এই চোটে চ্যাম্পিয়নস লিগেও বড় সমস্যায় পড়তে পারে বায়ার্ন। লিগ পর্বের বাকি চার ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দলটি নকআউট পর্বে উঠতে পারলেও ফেব্রুয়ারিতে সেই পর্বের শুরুতে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কেইনকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। গত মাসে বায়ার্ন ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি। ৪৫ বছর পর বায়ার্নের এবং ২৫ বছর পর ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে পুরুষদের এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন কেইন।

শুক্রবারের ম্যাচে কেইনের চোটের পর আরও দুশ্চিন্তা বাড়ান মাইকেল অলিসে। বিরতির ঠিক আগে টম ক্রাউসের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ ভিনসেন্ট কোম্পানি। পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন অলিসে। তবে কোম্পানি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি ক্রাচ ব্যবহার করেছেন। বায়ার্ন জানিয়েছে, অলিসের পায়ের সামনের অংশে আঘাত লেগেছে এবং আগামী কয়েক দিন তাঁর চিকিৎসা চলবে।

দলের আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের প্রভাবও স্পষ্ট। চলতি মৌসুমে বায়ার্নের করা ৫৪ গোলের মধ্যে কেইন ও অলিসের অবদান ২২টি, যা দলের মোট গোলের ৪১ শতাংশ। এর পাশাপাশি চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে রয়েছেন লুইস দিয়াজ (হ্যামস্ট্রিং), ইসমাইল সাইবারি (গোড়ালি), সার্জ জিনাব্রি (উরু) ও আলফোনসো ডেভিস (হ্যামস্ট্রিং)।

দলের এই পরিস্থিতি নিয়ে কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিক শক্তি আছে, এখন সেটাই কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন কিছু খেলোয়াড়ের কাছ থেকে আমাদের অসাধারণ পারফরম্যান্স দরকার, যারা হয়তো এখনো বায়ার্নের হয়ে এই চাপের সঙ্গে অভ্যস্ত নয়। আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে শক্তিতে পরিণত করার চেষ্টা করব। বায়ার্ন বারবার এমনটা করেছে, এবারও সেটাই করতে চাই।’

কোলনের বিপক্ষে ম্যাচে বলের দখলে আধিপত্য থাকলেও গোলের লক্ষ্যে মাত্র একটি শট নিতে পেরেছে বায়ার্ন। ২০০৪-০৫ মৌসুম থেকে হিসাব করলে, নিজেদের মাঠে বুন্দেসলিগার কোনো ম্যাচে এর আগে এত কম শট লক্ষ্যে রাখতে হয়নি দলটিকে।

ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে এগিয়ে যায় কোলন। পরে ৩৭ মিনিটে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতায় ফেরে বায়ার্ন। তবে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর এটিই ছিল বায়ার্নের প্রথম ম্যাচ। বিরতির সময় ইংল্যান্ডের হয়ে নেশনস লিগে স্পেন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে গোল করেছিলেন কেইন। একই সময়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ