ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

ফলো করুন

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এরপর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে হতাহত কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এরপর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে হতাহত কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ