ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেজগাঁও বিভাগে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার ৬ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ২৪ জন, আদাবর থানার ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১০ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মনির হোসেন (৪২), মো. সুজন (৪০), মাছাঃ শিরিন আক্তার (২৫), মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া (৪৩), মো. নুরুল ইসলাম (৪৯), মো. মারুফ (২৫), মো. সুজন (৩০), মো. ইয়াছিন (২২), মো. আব্দুল্লাহ দেওয়ান (১৯), মো. রাজু (৩৬), মো. রবিউল ইসলাম (৩৫), মো. রাব্বি (২৫), মো. রতন (৩৯), মো. জয় (২৭), মো. সুলাইমান (২৪), মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. জসীম (২৬), মো. মানিক (২৯), সৈয়দ ওসামা জালাল, মো. নাদিম (৪৩), জানু (২৫), মো. রিয়াজুল করিম ওরফে বাদশা (৩০), মো. আমিনুল ইসলাম (২৬), শান্ত চৌধুরী (৩৩), মোহাম্মদ আলী (২২), মো. কামাল হোসেন (৪৫), মো. ইমরান (২৯), মো. শাকিল (৩২), কাওছার (৩২), সিফাত পারভেজ (২৩), মো. রবিন হাওলাদার, মো. রাসেল হোসেন (২৩), মো. মিরাজ (২১), মোস্তাকিন, মো. বিল্লাল হোসেন (২৬), মো. ইউনুস মিয়া (২৩), মো. জহিরুল ইসলাম (২৮), মো. রমজান শিকদার (৪৩), আল আমিন (৩৬), মো. মাসুদ (৩০), পারভেজ রেজা ওরফে মুন্না (২৫), মো. মিজানুর ওরফে মিজান (২২), এসএম মিকাইল (৩৫), ওমর ফারুক (৩০), মো. বাবলু (৫০), জাহিদুল ইসলাম অনিক (২১), মো. রাসেল ওরফে তপন (১৮), মো. সামিউল ওরফে শামীম (১৮), মো. রায়হান (১৮) এবং মো. সাইফুল ইসলাম (৩৬)।

ডিএমপি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ : ডিএমপি তেজগাঁও থানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

তেজগাঁও বিভাগে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার ৬ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ২৪ জন, আদাবর থানার ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১০ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মনির হোসেন (৪২), মো. সুজন (৪০), মাছাঃ শিরিন আক্তার (২৫), মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া (৪৩), মো. নুরুল ইসলাম (৪৯), মো. মারুফ (২৫), মো. সুজন (৩০), মো. ইয়াছিন (২২), মো. আব্দুল্লাহ দেওয়ান (১৯), মো. রাজু (৩৬), মো. রবিউল ইসলাম (৩৫), মো. রাব্বি (২৫), মো. রতন (৩৯), মো. জয় (২৭), মো. সুলাইমান (২৪), মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. জসীম (২৬), মো. মানিক (২৯), সৈয়দ ওসামা জালাল, মো. নাদিম (৪৩), জানু (২৫), মো. রিয়াজুল করিম ওরফে বাদশা (৩০), মো. আমিনুল ইসলাম (২৬), শান্ত চৌধুরী (৩৩), মোহাম্মদ আলী (২২), মো. কামাল হোসেন (৪৫), মো. ইমরান (২৯), মো. শাকিল (৩২), কাওছার (৩২), সিফাত পারভেজ (২৩), মো. রবিন হাওলাদার, মো. রাসেল হোসেন (২৩), মো. মিরাজ (২১), মোস্তাকিন, মো. বিল্লাল হোসেন (২৬), মো. ইউনুস মিয়া (২৩), মো. জহিরুল ইসলাম (২৮), মো. রমজান শিকদার (৪৩), আল আমিন (৩৬), মো. মাসুদ (৩০), পারভেজ রেজা ওরফে মুন্না (২৫), মো. মিজানুর ওরফে মিজান (২২), এসএম মিকাইল (৩৫), ওমর ফারুক (৩০), মো. বাবলু (৫০), জাহিদুল ইসলাম অনিক (২১), মো. রাসেল ওরফে তপন (১৮), মো. সামিউল ওরফে শামীম (১৮), মো. রায়হান (১৮) এবং মো. সাইফুল ইসলাম (৩৬)।

ডিএমপি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ