ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রী সাচিং প্রু জেরীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত
ফলো করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী।

এ সময় তার সঙ্গে বান্দরবান জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু জেরী।

শপথ গ্রহণের পর দায়িত্ব নেওয়া নতুন মন্ত্রী হিসেবে শনিবার প্রথমবারের মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

ট্যাগ : জিয়াউর রহমান খালেদা জিয়া সাচিং প্রু জেরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রী সাচিং প্রু জেরীর শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী।

এ সময় তার সঙ্গে বান্দরবান জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু জেরী।

শপথ গ্রহণের পর দায়িত্ব নেওয়া নতুন মন্ত্রী হিসেবে শনিবার প্রথমবারের মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ