ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রী সাচিং প্রু জেরীর শ্রদ্ধা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী।[BANGVIEWS-POST:4231]এ সময় তার সঙ্গে বান্দরবান জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু জেরী। শপথ গ্রহণের পর দায়িত্ব নেওয়া নতুন মন্ত্রী হিসেবে শনিবার প্রথমবারের মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রী সাচিং প্রু জেরীর শ্রদ্ধা