ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
ফাইল ছবি
ফলো করুন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানোর পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। শনিবারও দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, স্বর্ণের অলঙ্কার কিনলে নির্ধারিত দামের পাশাপাশি নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধির পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

ট্যাগ : স্বর্ণের দাম বাজুস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানোর পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। শনিবারও দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, স্বর্ণের অলঙ্কার কিনলে নির্ধারিত দামের পাশাপাশি নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধির পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ