ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’

ফাইল ছবি
ফলো করুন

সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই দেশের ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হবে। দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু এ সমস্যায় আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. এম এ মুহিত বলেন, ‘একটি গবেষণায় দেখা গেছে দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ শীর্ষ প্রতিষ্ঠান নিনস-এর বহির্বিভাগেই গত বছর চিকিৎসা নিতে পেরেছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। বাকি বিপুলসংখ্যক শিশু কার্যত অদৃশ্য হয়ে আছে। পরিবারের সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতায় তারা অন্ধকার ঘরে লুকিয়ে থাকে। রাষ্ট্র হিসেবে আমরা এই শিশুদের অধিকার ও মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে চাই।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য খাত সর্বোচ্চ বাজেট ও গুরুত্ব পাচ্ছে। এর অংশ হিসেবেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি উদ্যোগে সম্প্রতি কড়াইল বস্তিতে একটি পাইলট প্রকল্পও চালু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত এলাকার শিশুদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করার ওপর গুরুত্ব দেন ড. মুহিত। তিনি বলেন, ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও তারা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই দেশের ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হবে। দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু এ সমস্যায় আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. এম এ মুহিত বলেন, ‘একটি গবেষণায় দেখা গেছে দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ শীর্ষ প্রতিষ্ঠান নিনস-এর বহির্বিভাগেই গত বছর চিকিৎসা নিতে পেরেছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। বাকি বিপুলসংখ্যক শিশু কার্যত অদৃশ্য হয়ে আছে। পরিবারের সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতায় তারা অন্ধকার ঘরে লুকিয়ে থাকে। রাষ্ট্র হিসেবে আমরা এই শিশুদের অধিকার ও মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে চাই।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য খাত সর্বোচ্চ বাজেট ও গুরুত্ব পাচ্ছে। এর অংশ হিসেবেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি উদ্যোগে সম্প্রতি কড়াইল বস্তিতে একটি পাইলট প্রকল্পও চালু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত এলাকার শিশুদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করার ওপর গুরুত্ব দেন ড. মুহিত। তিনি বলেন, ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও তারা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ