ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর, সেভাবেই বাস্তবায়ন হবে জুলাই সনদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর, সেভাবেই বাস্তবায়ন হবে জুলাই সনদ
ছবি : সংগৃহিত
ফলো করুন

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট বহাল থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’

তিনি আরও বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

তবে সংবিধান সংশোধনের বিষয়টি শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, কেবল সনদ বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করলে সংবিধান সংশোধনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরও অনেক বিষয় আছে এখানে সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনতার মধ্যে আছে। আমাদের আরও কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্টটা প্রদান করবো।’

এদিকে বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। শহীদের মা-বাবা ও ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মিলিয়ে মোট ৬৩ জন এতে অংশ নেন।

কমিটির সভাপতি জানান, মতবিনিময়ে শহীদ ও আহতদের পরিবারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ইতোমধ্যে আইন করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।

মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও উঠেছে। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর, সেভাবেই বাস্তবায়ন হবে জুলাই সনদ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট বহাল থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’

তিনি আরও বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

তবে সংবিধান সংশোধনের বিষয়টি শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, কেবল সনদ বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করলে সংবিধান সংশোধনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরও অনেক বিষয় আছে এখানে সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনতার মধ্যে আছে। আমাদের আরও কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্টটা প্রদান করবো।’

এদিকে বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। শহীদের মা-বাবা ও ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মিলিয়ে মোট ৬৩ জন এতে অংশ নেন।

কমিটির সভাপতি জানান, মতবিনিময়ে শহীদ ও আহতদের পরিবারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ইতোমধ্যে আইন করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।

মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও উঠেছে। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ