ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে চার সংসদ সদস্য শপথ নিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

নতুন দায়িত্বে এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে তিনি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চার সংসদ সদস্যের শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য যুক্ত হলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে চার সংসদ সদস্য শপথ নিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

নতুন দায়িত্বে এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে তিনি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চার সংসদ সদস্যের শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য যুক্ত হলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ