প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে চার সংসদ সদস্য শপথ নিয়েছেন।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শপথ নেওয়া নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।[BANGVIEWS-POST:4204]নতুন দায়িত্বে এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে তিনি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।চার সংসদ সদস্যের শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য যুক্ত হলেন।