ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুমোদন মন্ত্রিসভার

ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) আরও একদিন ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি রয়েছে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে এই ছুটি।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। নতুন করে ওই দিন ছুটির প্রস্তাব অনুমোদন হওয়ায় এর সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। ২৩ অক্টোবর শুক্রবার এবং ২৪ অক্টোবর শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এ বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

ট্যাগ : মন্ত্রিসভা সরকারি ছুটি দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুমোদন মন্ত্রিসভার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) আরও একদিন ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি রয়েছে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে এই ছুটি।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। নতুন করে ওই দিন ছুটির প্রস্তাব অনুমোদন হওয়ায় এর সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। ২৩ অক্টোবর শুক্রবার এবং ২৪ অক্টোবর শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এ বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ