ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন-ইরান আলোচনায় অগ্রগতি, তবে প্রক্রিয়া এখনো নাজুক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় কিছু বাস্তবসম্মত অগ্রগতি দেখা গেলেও পুরো প্রক্রিয়াটি এখনো অত্যন্ত সংবেদনশীল ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা থাকলেও আলোচনা অব্যাহত থাকা ভবিষ্যৎ সমঝোতার জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত এই সংলাপ নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানি প্রতিনিধি দল আলোচনা ছেড়ে চলে যায়নি। যদিও আলোচনার পরিবেশে হুমকি, অসন্তোষ এবং একপর্যায়ে বৈঠক ত্যাগের ইঙ্গিত ছিল, শেষ পর্যন্ত তারা সংলাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, আলোচনার টেবিলে কী ধরনের বাদানুবাদ হয়েছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং তাৎপর্যপূর্ণ বিষয় হলো—উভয় পক্ষই কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে এবং আলোচনার প্রক্রিয়াকে সচল রেখেছে। এটিই প্রকৃত অগ্রগতির ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

তবে তারা সতর্ক করে বলেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়া এখনো একটি নাজুক পর্যায়ে রয়েছে এবং সামান্য কোনো অচলাবস্থাও আলোচনাকে নতুন করে সংকটে ফেলতে পারে।

এদিকে আলোচনাকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এর আওতায় উভয় পক্ষের মধ্যে টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। নতুন এই কাঠামোতে বিশেষ কার্যপদ্ধতি ও সমন্বয় ব্যবস্থাও যুক্ত করা হয়েছে, যাতে কোনো বড় ধরনের মতবিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধানের মাধ্যমে পুরো আলোচনাকে ব্যাহত হওয়া থেকে রক্ষা করা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান এই সংলাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন-ইরান আলোচনায় অগ্রগতি, তবে প্রক্রিয়া এখনো নাজুক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় কিছু বাস্তবসম্মত অগ্রগতি দেখা গেলেও পুরো প্রক্রিয়াটি এখনো অত্যন্ত সংবেদনশীল ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা থাকলেও আলোচনা অব্যাহত থাকা ভবিষ্যৎ সমঝোতার জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত এই সংলাপ নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানি প্রতিনিধি দল আলোচনা ছেড়ে চলে যায়নি। যদিও আলোচনার পরিবেশে হুমকি, অসন্তোষ এবং একপর্যায়ে বৈঠক ত্যাগের ইঙ্গিত ছিল, শেষ পর্যন্ত তারা সংলাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, আলোচনার টেবিলে কী ধরনের বাদানুবাদ হয়েছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং তাৎপর্যপূর্ণ বিষয় হলো—উভয় পক্ষই কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে এবং আলোচনার প্রক্রিয়াকে সচল রেখেছে। এটিই প্রকৃত অগ্রগতির ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

তবে তারা সতর্ক করে বলেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়া এখনো একটি নাজুক পর্যায়ে রয়েছে এবং সামান্য কোনো অচলাবস্থাও আলোচনাকে নতুন করে সংকটে ফেলতে পারে।

এদিকে আলোচনাকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এর আওতায় উভয় পক্ষের মধ্যে টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। নতুন এই কাঠামোতে বিশেষ কার্যপদ্ধতি ও সমন্বয় ব্যবস্থাও যুক্ত করা হয়েছে, যাতে কোনো বড় ধরনের মতবিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধানের মাধ্যমে পুরো আলোচনাকে ব্যাহত হওয়া থেকে রক্ষা করা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান এই সংলাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ