ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টায় যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা নতুন এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে তাকে সরকারি সম্পত্তি চুরির চেষ্টার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে রায়পুর এলাকায় মহাসড়কের পাশে স্থাপন করা একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করছিলেন ফারুক। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা তাকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে আটক করে। পরে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। ফারুক দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, ক্যামেরাটিতে ওঠার চেষ্টা করার সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ফারুককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বলেন, মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। এসব ক্যামেরা মহাসড়কের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকারি সম্পদ হিসেবে এগুলোর সুরক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টায় যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা নতুন এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে তাকে সরকারি সম্পত্তি চুরির চেষ্টার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে রায়পুর এলাকায় মহাসড়কের পাশে স্থাপন করা একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করছিলেন ফারুক। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা তাকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে আটক করে। পরে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। ফারুক দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, ক্যামেরাটিতে ওঠার চেষ্টা করার সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ফারুককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বলেন, মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। এসব ক্যামেরা মহাসড়কের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকারি সম্পদ হিসেবে এগুলোর সুরক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ