নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর আংশিক, আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
তবে বাস্তব কাজের পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ