ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব ইরানে

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব দেশটির সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব উঠেছে ইরানে।

ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই নতুন একটি নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের বরাতে বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রস্তাবটি কার্যকর হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি, তল্লাশি এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় সরাসরি ভূমিকা রাখবে ইরানের সশস্ত্র বাহিনী।

ইব্রাহিম রেজাই বলেন, কোনো জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে, শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে বা গুপ্তচরবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সেটিকে এই গুরুত্বপূর্ণ জলপথে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও জানান, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপার সংক্রান্ত ফি বা মাশুল নির্ধারণের বিষয়েও সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করতে পারে।

রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালীকে কৌশলগত প্রতিক্রিয়ার অংশ হিসেবেও ব্যবহার করতে পারে তেহরান। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি বা জাহাজ ও সম্পদ আটকের মতো পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি বাণিজ্য পথ। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে যেকোনো পরিবর্তন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এমন উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : ইরান হরমুজ প্রণালী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব ইরানে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব দেশটির সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব উঠেছে ইরানে।

ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই নতুন একটি নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের বরাতে বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রস্তাবটি কার্যকর হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি, তল্লাশি এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় সরাসরি ভূমিকা রাখবে ইরানের সশস্ত্র বাহিনী।

ইব্রাহিম রেজাই বলেন, কোনো জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে, শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে বা গুপ্তচরবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সেটিকে এই গুরুত্বপূর্ণ জলপথে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও জানান, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপার সংক্রান্ত ফি বা মাশুল নির্ধারণের বিষয়েও সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করতে পারে।

রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালীকে কৌশলগত প্রতিক্রিয়ার অংশ হিসেবেও ব্যবহার করতে পারে তেহরান। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি বা জাহাজ ও সম্পদ আটকের মতো পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি বাণিজ্য পথ। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে যেকোনো পরিবর্তন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এমন উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

সূত্র : আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ