ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতার ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। এছাড়া সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা আহমেদ বাবুও এ ঘটনায় নিহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কলকাতার ওই অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযানে বহু মানুষকে উদ্ধার করা হলেও নয়জনের মৃত্যু হয়।

ট্যাগ : কলকাতা অগ্নিকাণ্ড শামা ওবায়েদ ইসলাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতার ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। এছাড়া সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা আহমেদ বাবুও এ ঘটনায় নিহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কলকাতার ওই অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযানে বহু মানুষকে উদ্ধার করা হলেও নয়জনের মৃত্যু হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ