ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলমহাল ব্যবস্থাপনায় ‘জাল যার জলা তার’ নীতিতে গুরুত্ব: ভূমিমন্ত্রী

জলমহাল ব্যবস্থাপনায় ‘জাল যার জলা তার’ নীতিতে গুরুত্ব: ভূমিমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলমহাল ব্যবস্থাপনায় জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় ভূমিমন্ত্রী বলেন, সরকারি জলমহাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের সম্পদ। তাই জলমহাল ব্যবস্থাপনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, জলমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে মানবিক, ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বজায় রাখতে হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে জলমহালের ইজারা মূল্য বাস্তবসম্মত করতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে সরকারের সর্বোচ্চ রাজস্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় কিশোরগঞ্জ জেলার ১২টি জলমহালের মধ্যে ৯টি, খুলনা জেলার ১২টির মধ্যে ৬টি, হবিগঞ্জ জেলার ৩০টির মধ্যে ২০টি এবং সুনামগঞ্জ জেলার ৫৪টির মধ্যে ৪৩টি জলমহালের ইজারা প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া পাবনা জেলার ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যেসব প্রস্তাবের বিষয়ে আরও যাচাই প্রয়োজন, সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে উপস্থাপন করা হবে। আর যেসব জলমহালের প্রস্তাবিত ইজারা মূল্য উপযুক্ত নয়, সেসব ক্ষেত্রে নতুন করে ইজারা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

ট্যাগ : ভূমিমন্ত্রী ভূমি মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


জলমহাল ব্যবস্থাপনায় ‘জাল যার জলা তার’ নীতিতে গুরুত্ব: ভূমিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলমহাল ব্যবস্থাপনায় জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় ভূমিমন্ত্রী বলেন, সরকারি জলমহাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের সম্পদ। তাই জলমহাল ব্যবস্থাপনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, জলমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে মানবিক, ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বজায় রাখতে হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে জলমহালের ইজারা মূল্য বাস্তবসম্মত করতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে সরকারের সর্বোচ্চ রাজস্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় কিশোরগঞ্জ জেলার ১২টি জলমহালের মধ্যে ৯টি, খুলনা জেলার ১২টির মধ্যে ৬টি, হবিগঞ্জ জেলার ৩০টির মধ্যে ২০টি এবং সুনামগঞ্জ জেলার ৫৪টির মধ্যে ৪৩টি জলমহালের ইজারা প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া পাবনা জেলার ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যেসব প্রস্তাবের বিষয়ে আরও যাচাই প্রয়োজন, সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে উপস্থাপন করা হবে। আর যেসব জলমহালের প্রস্তাবিত ইজারা মূল্য উপযুক্ত নয়, সেসব ক্ষেত্রে নতুন করে ইজারা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ