ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাটারায় ৩৫৫ বোতল চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সাদ্দাম হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-১, উত্তরা ইউনিট জানতে পারে, ভাটারা থানার বারিধারা জে-ব্লক এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে অবস্থান করছে।

পরে রাত সাড়ে ৯টার দিকে বারিধারা জে-ব্লকের ৭ নম্বর সড়কে মেসার্স তানভীর ট্রেডার্সের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে।

র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৩৫৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা মদের পরিমাণ ১১৭ দশমিক ১৫ লিটার। গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা মাদকসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ভাটারায় ৩৫৫ বোতল চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সাদ্দাম হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-১, উত্তরা ইউনিট জানতে পারে, ভাটারা থানার বারিধারা জে-ব্লক এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে অবস্থান করছে।

পরে রাত সাড়ে ৯টার দিকে বারিধারা জে-ব্লকের ৭ নম্বর সড়কে মেসার্স তানভীর ট্রেডার্সের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে।

র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৩৫৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা মদের পরিমাণ ১১৭ দশমিক ১৫ লিটার। গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা মাদকসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ