ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।

নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, তাদের শিশু সন্তান শর্ণশিষ দত্ত এবং আফসানা শিম্মিনের বাবা মো. আকরাম আলী।

নিহতদের বিস্তারিত তথ্য:

১. শর্ণশিষ দত্ত
বয়স: ৩ বছর
জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩
পিতা: দেবাশীষ দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, কুষ্টিয়া মডেল থানা, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।

২. আফসানা শিম্মিন
বয়স: ২৫ বছর
জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯
পিতা: মো. আকরাম আলী

৩. দেবাশীষ দত্ত
বয়স: ৩৯ বছর
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭
পিতা: দিলীপ কুমার দত্ত

দেবাশীষ দত্ত কুষ্টিয়ায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। পাশাপাশি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

৪. মো. আকরাম আলী
বয়স: ৬৪ বছর
জন্ম: ১৬ জুন ১৯৬২
পিতা: ইয়াসিন আলী
ঠিকানা: থানাপাড়া, ৪ মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া হেড পোস্ট অফিস এলাকা, কুষ্টিয়া।

৫. আহমেদ বাবু
জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
পিতা: আদম আলী
ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা-১৩৪৮।

৬. সন্দীপ পাসওয়ান
বয়স: ১৯ বছর
পিতা: প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর
ঠিকানা: গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড, ভারত।

এখনো নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্য সরকারের মন্ত্রীরা। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো হোটেল বা প্রতিষ্ঠান পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ভোররাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ অভিযানে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। পরে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগ : কলকাতা অগ্নিকাণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।

নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, তাদের শিশু সন্তান শর্ণশিষ দত্ত এবং আফসানা শিম্মিনের বাবা মো. আকরাম আলী।

নিহতদের বিস্তারিত তথ্য:

১. শর্ণশিষ দত্ত
বয়স: ৩ বছর
জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩
পিতা: দেবাশীষ দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, কুষ্টিয়া মডেল থানা, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।

২. আফসানা শিম্মিন
বয়স: ২৫ বছর
জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯
পিতা: মো. আকরাম আলী
ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, কুষ্টিয়া মডেল থানা, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।

৩. দেবাশীষ দত্ত
বয়স: ৩৯ বছর
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭
পিতা: দিলীপ কুমার দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, কুষ্টিয়া মডেল থানা, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।

দেবাশীষ দত্ত কুষ্টিয়ায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। পাশাপাশি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

৪. মো. আকরাম আলী
বয়স: ৬৪ বছর
জন্ম: ১৬ জুন ১৯৬২
পিতা: ইয়াসিন আলী
ঠিকানা: থানাপাড়া, ৪ মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া হেড পোস্ট অফিস এলাকা, কুষ্টিয়া।

৫. আহমেদ বাবু
জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
পিতা: আদম আলী
ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা-১৩৪৮।

৬. সন্দীপ পাসওয়ান
বয়স: ১৯ বছর
পিতা: প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর
ঠিকানা: গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড, ভারত।

এখনো নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্য সরকারের মন্ত্রীরা। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো হোটেল বা প্রতিষ্ঠান পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ভোররাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ অভিযানে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। পরে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ