ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ আগস্ট থেকে নতুন নিয়মে ভিডিও ভিউ গুনবে ইউটিউব

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব তাদের ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে।

নতুন নিয়মটি ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি লাইভ স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রেও কার্যকর হবে। এর আগে কোনো ভিডিও কমপক্ষে ৩০ সেকেন্ড দেখা হলে সেটি ভিউ হিসেবে গণনা করা হতো।

ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় অনেক নির্মাতার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এ কারণে সব ধরনের ভিডিওর জন্য আরও সামঞ্জস্যপূর্ণ একটি পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম চালুর পর ভিডিওর মোট ভিউ সংখ্যা দ্রুত বাড়তে পারে। তবে শুধু ভিউ সংখ্যা দিয়ে কোনো ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা বা দর্শকের আগ্রহ পরিমাপ করা আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে।

তবে আগের হিসাব পদ্ধতি পুরোপুরি বন্ধ হচ্ছে না। নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে ‘এনগেজড ভিউস’ নামে একটি আলাদা মেট্রিক দেখতে পারবেন। এর মাধ্যমে বোঝা যাবে, কতজন দর্শক ভিডিও চালু করেছেন এবং কতজন নির্দিষ্ট সময় ধরে ভিডিওটি দেখেছেন।

ইউটিউব জানিয়েছে, নতুন ভিউ গণনা পদ্ধতির কারণে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতার নিয়মে কোনো পরিবর্তন আসবে না।

এর আগে ইউটিউব শর্টস ভিডিওর ক্ষেত্রেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করেছিল।

এদিকে নতুন নির্মাতাদের আয়ের সুযোগ নিয়ে ইউটিউব সম্প্রতি কিছু নিয়ম কঠোর করার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে নির্মাতাদের আরও বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হতে পারে।

ট্যাগ : কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

২৪ আগস্ট থেকে নতুন নিয়মে ভিডিও ভিউ গুনবে ইউটিউব

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব তাদের ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে।

নতুন নিয়মটি ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি লাইভ স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রেও কার্যকর হবে। এর আগে কোনো ভিডিও কমপক্ষে ৩০ সেকেন্ড দেখা হলে সেটি ভিউ হিসেবে গণনা করা হতো।

ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় অনেক নির্মাতার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এ কারণে সব ধরনের ভিডিওর জন্য আরও সামঞ্জস্যপূর্ণ একটি পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম চালুর পর ভিডিওর মোট ভিউ সংখ্যা দ্রুত বাড়তে পারে। তবে শুধু ভিউ সংখ্যা দিয়ে কোনো ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা বা দর্শকের আগ্রহ পরিমাপ করা আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে।

তবে আগের হিসাব পদ্ধতি পুরোপুরি বন্ধ হচ্ছে না। নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে ‘এনগেজড ভিউস’ নামে একটি আলাদা মেট্রিক দেখতে পারবেন। এর মাধ্যমে বোঝা যাবে, কতজন দর্শক ভিডিও চালু করেছেন এবং কতজন নির্দিষ্ট সময় ধরে ভিডিওটি দেখেছেন।

ইউটিউব জানিয়েছে, নতুন ভিউ গণনা পদ্ধতির কারণে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতার নিয়মে কোনো পরিবর্তন আসবে না।

এর আগে ইউটিউব শর্টস ভিডিওর ক্ষেত্রেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করেছিল।

এদিকে নতুন নির্মাতাদের আয়ের সুযোগ নিয়ে ইউটিউব সম্প্রতি কিছু নিয়ম কঠোর করার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে নির্মাতাদের আরও বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ