রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন, পাঁচ লিটার দেশীয় মদ এবং ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি প্রাইভেটকারের রিমোট চাবি এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, অভিযানে উদ্ধার করা আলামত ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্যসমূহ