ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ঠেকানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ফলো করুন

দেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন।

তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই। সাংবাদিকদের দায়িত্ব পালনে সরকার সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে কাজ করছে বলেও জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপ্ন বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এই ভূমিকা অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ফ্যাসিস্ট শক্তিকে সহযোগিতা করেছেন, তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের গণমাধ্যম খাতে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে সাংবাদিকতা আরও দায়িত্বশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : সাংবাদিকতা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যম স্বাধীনতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ঠেকানোর আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

দেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন।

তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই। সাংবাদিকদের দায়িত্ব পালনে সরকার সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে কাজ করছে বলেও জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপ্ন বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এই ভূমিকা অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ফ্যাসিস্ট শক্তিকে সহযোগিতা করেছেন, তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের গণমাধ্যম খাতে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে সাংবাদিকতা আরও দায়িত্বশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ