ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাকরি বিধি লঙ্ঘন: বিএসইসিতে বড় শাস্তি, ১৭ কর্মকর্তা অবসরে

ছবি : সংগৃহীত
ফলো করুন

চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল।

বিএসইসির একটি সূত্র জানিয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ এবং যুগ্ম পরিচালক রাশেদুল আলম।

এ ছাড়া উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান; সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পীর বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বিএসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে এর আগেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এবার একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে সংস্থাটির বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে, সে বিষয়ে বিএসইসির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ট্যাগ : শেয়ারবাজার বিএসইসি চাকরি বিধি লঙ্ঘন প্রশাসনিক ব্যবস্থা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চাকরি বিধি লঙ্ঘন: বিএসইসিতে বড় শাস্তি, ১৭ কর্মকর্তা অবসরে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল।

বিএসইসির একটি সূত্র জানিয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ এবং যুগ্ম পরিচালক রাশেদুল আলম।

এ ছাড়া উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান; সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পীর বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বিএসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে এর আগেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এবার একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে সংস্থাটির বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে, সে বিষয়ে বিএসইসির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ