ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-কাতার সম্পর্ক জোরদারে দোহায় বৈঠক

ছবি: সংগৃহীত
ফলো করুন

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দোহায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

ট্যাগ : খলিলুর রহমান বাংলাদেশ-কাতার কাতার সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-কাতার সম্পর্ক জোরদারে দোহায় বৈঠক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দোহায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ