কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।দোহায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।[BANGVIEWS-POST:4001]বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।এর আগে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।