ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।

ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার সংগ্রহ করবেন সংসদ সদস্যরা। এরপর ব্যালটের নির্ধারিত স্থানে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে ভোট দিতে হবে।

ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হলে তা ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের সময় সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনি প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সংসদ সদস্যরা চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহায়তা নিতে পারবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। কতটি ভোট পড়েছে, কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং প্রার্থীরা কত ভোট পেয়েছেন, তা হিসাব করা হবে।

সবচেয়ে বেশি বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্যাগ : জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন ভোটগ্রহণ,

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।

ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার সংগ্রহ করবেন সংসদ সদস্যরা। এরপর ব্যালটের নির্ধারিত স্থানে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে ভোট দিতে হবে।

ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হলে তা ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের সময় সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনি প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সংসদ সদস্যরা চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহায়তা নিতে পারবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। কতটি ভোট পড়েছে, কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং প্রার্থীরা কত ভোট পেয়েছেন, তা হিসাব করা হবে।

সবচেয়ে বেশি বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ