ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বামী দানিশ তৈমুরের সঙ্গে বিচ্ছেদের খবর ‘ভুয়া’ বললেন আয়েজা

স্বামী দানিশ তৈমুরের সঙ্গে বিচ্ছেদের খবর ‘ভুয়া’ বললেন আয়েজা
ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান স্বামী ও অভিনেতা দানিশ তৈমুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনাকে তিনি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি একটি ফ্যান পেজে আয়েজা খান ও দানিশ তৈমুরের সম্পর্ক নিয়ে একটি পোস্ট করা হলে সেখানে মন্তব্য করে আয়েজা লেখেন, ‘ফেক’।

তার এই এক শব্দের মন্তব্যকে অনেক ভক্তই দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই, এমন বার্তা হিসেবে দেখছেন।

এর আগে আয়েজা ও দানিশের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে দানিশ তৈমুরের নাটক ‘হামরাহি’র শেষ পর্ব উপলক্ষে করাচিতে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে আয়েজাকে দেখা না যাওয়ার পর এ আলোচনা আরও বাড়ে।

এ ছাড়া গত ৮ আগস্ট তাদের নিকাহ বার্ষিকীতেও প্রকাশ্যে কোনো পোস্ট বা শুভেচ্ছা বিনিময় না করায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। পরে ১৪ আগস্টের আশপাশে তাদের কোনো পারিবারিক ছবি প্রকাশ না পাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

এর মধ্যে আয়েজা একটি সাদাকালো ছবি প্রকাশ করেন, যেখানে তাকে দুই হাত দিয়ে কান ঢেকে রাখতে দেখা যায়। অনেকে ছবিটিকে রহস্যময় বার্তা হিসেবে ব্যাখ্যা করলেও এর সঙ্গে বিচ্ছেদের কোনো নিশ্চিত সম্পর্ক পাওয়া যায়নি।

তবে আয়েজা বা দানিশ কেউই এর আগে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তাদের দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, এমন দাবিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

আয়েজা খান ‘পেয়ারি আফজাল’, ‘মেরে পাস তুম হো’ ও ‘চুপকে চুপকে’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে দানিশ তৈমুরও পাকিস্তানের অন্যতম পরিচিত অভিনেতা। এক দশকের বেশি সময় ধরে বিবাহিত এই তারকা দম্পতি সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখেন।

ট্যাগ : আয়েজা খান দানিশ তৈমুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


স্বামী দানিশ তৈমুরের সঙ্গে বিচ্ছেদের খবর ‘ভুয়া’ বললেন আয়েজা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান স্বামী ও অভিনেতা দানিশ তৈমুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনাকে তিনি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি একটি ফ্যান পেজে আয়েজা খান ও দানিশ তৈমুরের সম্পর্ক নিয়ে একটি পোস্ট করা হলে সেখানে মন্তব্য করে আয়েজা লেখেন, ‘ফেক’।

তার এই এক শব্দের মন্তব্যকে অনেক ভক্তই দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই, এমন বার্তা হিসেবে দেখছেন।

এর আগে আয়েজা ও দানিশের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে দানিশ তৈমুরের নাটক ‘হামরাহি’র শেষ পর্ব উপলক্ষে করাচিতে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে আয়েজাকে দেখা না যাওয়ার পর এ আলোচনা আরও বাড়ে।

এ ছাড়া গত ৮ আগস্ট তাদের নিকাহ বার্ষিকীতেও প্রকাশ্যে কোনো পোস্ট বা শুভেচ্ছা বিনিময় না করায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। পরে ১৪ আগস্টের আশপাশে তাদের কোনো পারিবারিক ছবি প্রকাশ না পাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

এর মধ্যে আয়েজা একটি সাদাকালো ছবি প্রকাশ করেন, যেখানে তাকে দুই হাত দিয়ে কান ঢেকে রাখতে দেখা যায়। অনেকে ছবিটিকে রহস্যময় বার্তা হিসেবে ব্যাখ্যা করলেও এর সঙ্গে বিচ্ছেদের কোনো নিশ্চিত সম্পর্ক পাওয়া যায়নি।

তবে আয়েজা বা দানিশ কেউই এর আগে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তাদের দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, এমন দাবিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

আয়েজা খান ‘পেয়ারি আফজাল’, ‘মেরে পাস তুম হো’ ও ‘চুপকে চুপকে’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে দানিশ তৈমুরও পাকিস্তানের অন্যতম পরিচিত অভিনেতা। এক দশকের বেশি সময় ধরে বিবাহিত এই তারকা দম্পতি সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ