ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে দেখানোর পর বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও চাঁদনী আক্তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে দেখানোর জন্য কুমিল্লায় এসেছিলেন জোৎস্না বেগম। চিকিৎসা শেষে বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ : কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি নিহত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে দেখানোর পর বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও চাঁদনী আক্তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে দেখানোর জন্য কুমিল্লায় এসেছিলেন জোৎস্না বেগম। চিকিৎসা শেষে বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ