ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বর্তমানে কোনো নতুন অগ্রগতি বা হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হলে তা যথাসময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।

শামা ওবায়েদ বলেন, “প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। সফর যে দেশেই হোক, সেটি চূড়ান্ত হলে আপনারা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই জানতে পারবেন।”

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।

এ ছাড়া আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে দ্বিপক্ষীয় সফরের সম্ভাব্য সময় হিসেবে ২১ আগস্টের কথা আলোচনায় এসেছিল।

তবে সফরের আগে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি চায় বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতাকর্মীর প্রত্যর্পণ, পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয়টি রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টদের ধারণা, আলোচ্য বিষয়গুলোতে অগ্রগতি হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়সূচি চূড়ান্ত হতে পারে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান শামা ওবায়েদ ইসলাম ভারত সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বর্তমানে কোনো নতুন অগ্রগতি বা হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হলে তা যথাসময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।

শামা ওবায়েদ বলেন, “প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। সফর যে দেশেই হোক, সেটি চূড়ান্ত হলে আপনারা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই জানতে পারবেন।”

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।

এ ছাড়া আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে দ্বিপক্ষীয় সফরের সম্ভাব্য সময় হিসেবে ২১ আগস্টের কথা আলোচনায় এসেছিল।

তবে সফরের আগে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি চায় বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতাকর্মীর প্রত্যর্পণ, পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয়টি রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টদের ধারণা, আলোচ্য বিষয়গুলোতে অগ্রগতি হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়সূচি চূড়ান্ত হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ