ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়ালে নতুন চ্যালেঞ্জ, দুই তারকার জায়গা নিয়ে ভাবনায় মরিনিয়ো

রিয়ালে নতুন চ্যালেঞ্জ, দুই তারকার জায়গা নিয়ে ভাবনায় মরিনিয়ো
ছবি : সংগৃহিত
ফলো করুন

লা লিগার নতুন মৌসুম শুরু হলেও এখনো মাঠে নামেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নতুন স্কোয়াড নিয়ে পরিকল্পনার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। এর মধ্যেই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনিয়োর সামনে তৈরি হয়েছে এক মধুর সংকট।

দলের দুই আক্রমণাত্মক মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও আর্দা গুলারের মধ্যে কাকে মূল একাদশে রাখা হবে, সেটি নিয়ে ভাবতে হচ্ছে মরিনিয়োকে।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নতুন ও পুরোনো খেলোয়াড়দের পরখ করছেন এই পর্তুগিজ কোচ। চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে রিয়াল। তবে আক্রমণভাগের ভারসাম্য তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রিয়ালের আক্রমণভাগে কিলিয়ান এমবাপের পেছনে বেলিংহ্যামের জায়গা নির্ধারিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দুই উইংয়ে থাকার সম্ভাবনা রয়েছে ভিনিসিয়ুস জুনিয়র ও ইয়ান দিয়োমান্দের। তবে বিশ্বকাপের পর ক্লাবে যোগ দেওয়ায় বেলিংহ্যাম কিছুটা দেরিতে প্রস্তুতি শুরু করেছেন।

অন্যদিকে, প্রাক-মৌসুমে নজর কেড়েছেন আর্দা গুলার। তুরস্কের এই তরুণ তারকা তিন বছর আগে রিয়ালে যোগ দিলেও এখনো নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি। তবে তার সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা কোচের নজর কেড়েছে।

বিশেষ করে এমবাপের সঙ্গে গুলারের বোঝাপড়া বেশ কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেকে। ভিনিসিয়ুস ও বেলিংহ্যামের তুলনায় তুর্কি মিডফিল্ডারের খেলার ধরন এমবাপের সঙ্গে ভিন্ন ধরনের সমন্বয় তৈরি করতে পারে।

তবে ক্লাবের গুরুত্ব ও পারফরম্যান্স বিবেচনায় বেলিংহ্যাম এখনো এগিয়ে। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে নিজের সেরা অবস্থান দেখিয়েছেন তিনি। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে গোল করার সক্ষমতা এবং শারীরিক শক্তির কারণে রিয়ালের জন্য তিনি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

মরিনিয়ো অবশ্য বেলিংহ্যামকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখতে চান। তার পরিকল্পনা অনুযায়ী, ইংলিশ তারকাকে মাঝমাঠের কেন্দ্র থেকে প্রতিপক্ষের বক্সে আক্রমণের সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে গুলারকে প্রয়োজনে প্লে-মেকারের ভূমিকায় ব্যবহার করা যেতে পারে। তার বহুমুখী খেলার ক্ষমতা দলের কৌশলগত পরিবর্তনে সহায়ক হতে পারে।

মাঝমাঠের ভারসাম্য নিয়েও মরিনিয়োকে সিদ্ধান্ত নিতে হবে। রক্ষণাত্মক দায়িত্ব পালনে ভালভার্দে, চুয়ামেনি কিংবা কামাভিঙ্গার মতো খেলোয়াড়দের সঙ্গে সৃজনশীল একজন মিডফিল্ডারকে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।

তবে দীর্ঘ মৌসুমে চোট, নিষেধাজ্ঞা ও ফর্মের ওঠানামার কারণে সবাইকে ব্যবহার করার সুযোগ পাবেন কোচ। তাই বেলিংহ্যাম ও গুলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সমস্যা নয়, বরং দলের জন্য ইতিবাচক বিষয় হিসেবেই দেখছেন মরিনিয়ো।

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কৌশলগত প্রশ্নগুলোর একটি হবে, এই দুই প্রতিভাবান খেলোয়াড়কে কীভাবে একসঙ্গে কাজে লাগানো যায়।

ট্যাগ : লা লিগা রিয়াল মাদ্রিদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


রিয়ালে নতুন চ্যালেঞ্জ, দুই তারকার জায়গা নিয়ে ভাবনায় মরিনিয়ো

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

লা লিগার নতুন মৌসুম শুরু হলেও এখনো মাঠে নামেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নতুন স্কোয়াড নিয়ে পরিকল্পনার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। এর মধ্যেই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনিয়োর সামনে তৈরি হয়েছে এক মধুর সংকট।

দলের দুই আক্রমণাত্মক মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও আর্দা গুলারের মধ্যে কাকে মূল একাদশে রাখা হবে, সেটি নিয়ে ভাবতে হচ্ছে মরিনিয়োকে।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নতুন ও পুরোনো খেলোয়াড়দের পরখ করছেন এই পর্তুগিজ কোচ। চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে রিয়াল। তবে আক্রমণভাগের ভারসাম্য তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রিয়ালের আক্রমণভাগে কিলিয়ান এমবাপের পেছনে বেলিংহ্যামের জায়গা নির্ধারিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দুই উইংয়ে থাকার সম্ভাবনা রয়েছে ভিনিসিয়ুস জুনিয়র ও ইয়ান দিয়োমান্দের। তবে বিশ্বকাপের পর ক্লাবে যোগ দেওয়ায় বেলিংহ্যাম কিছুটা দেরিতে প্রস্তুতি শুরু করেছেন।

অন্যদিকে, প্রাক-মৌসুমে নজর কেড়েছেন আর্দা গুলার। তুরস্কের এই তরুণ তারকা তিন বছর আগে রিয়ালে যোগ দিলেও এখনো নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি। তবে তার সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা কোচের নজর কেড়েছে।

বিশেষ করে এমবাপের সঙ্গে গুলারের বোঝাপড়া বেশ কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেকে। ভিনিসিয়ুস ও বেলিংহ্যামের তুলনায় তুর্কি মিডফিল্ডারের খেলার ধরন এমবাপের সঙ্গে ভিন্ন ধরনের সমন্বয় তৈরি করতে পারে।

তবে ক্লাবের গুরুত্ব ও পারফরম্যান্স বিবেচনায় বেলিংহ্যাম এখনো এগিয়ে। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে নিজের সেরা অবস্থান দেখিয়েছেন তিনি। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে গোল করার সক্ষমতা এবং শারীরিক শক্তির কারণে রিয়ালের জন্য তিনি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

মরিনিয়ো অবশ্য বেলিংহ্যামকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখতে চান। তার পরিকল্পনা অনুযায়ী, ইংলিশ তারকাকে মাঝমাঠের কেন্দ্র থেকে প্রতিপক্ষের বক্সে আক্রমণের সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে গুলারকে প্রয়োজনে প্লে-মেকারের ভূমিকায় ব্যবহার করা যেতে পারে। তার বহুমুখী খেলার ক্ষমতা দলের কৌশলগত পরিবর্তনে সহায়ক হতে পারে।

মাঝমাঠের ভারসাম্য নিয়েও মরিনিয়োকে সিদ্ধান্ত নিতে হবে। রক্ষণাত্মক দায়িত্ব পালনে ভালভার্দে, চুয়ামেনি কিংবা কামাভিঙ্গার মতো খেলোয়াড়দের সঙ্গে সৃজনশীল একজন মিডফিল্ডারকে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।

তবে দীর্ঘ মৌসুমে চোট, নিষেধাজ্ঞা ও ফর্মের ওঠানামার কারণে সবাইকে ব্যবহার করার সুযোগ পাবেন কোচ। তাই বেলিংহ্যাম ও গুলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সমস্যা নয়, বরং দলের জন্য ইতিবাচক বিষয় হিসেবেই দেখছেন মরিনিয়ো।

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কৌশলগত প্রশ্নগুলোর একটি হবে, এই দুই প্রতিভাবান খেলোয়াড়কে কীভাবে একসঙ্গে কাজে লাগানো যায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ