ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার অগ্রগতির কথা তুলে ধরেন হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি বলেন, চিকিৎসা খাতে মালয়েশিয়া বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে।

তিনি জানান, আগে কম্বোডিয়ার অনেক রোগী চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতেন। বর্তমানে খরচের স্বচ্ছতা, নির্ধারিত মূল্যব্যবস্থা ও তুলনামূলক কম ব্যয়ের কারণে অনেকেই মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন।

বাংলাদেশি রোগীদের জন্যও মালয়েশিয়া একটি সম্ভাবনাময় চিকিৎসা গন্তব্য হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশিরা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা আরও বাড়াতে মালয়েশিয়ায় কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা যেতে পারে।

তিনি দুই দেশের স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে বাংলাদেশে অধ্যয়নরত মালয়েশিয়ার শিক্ষার্থীদের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে কয়েকজন মালয়েশীয় শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস, এমডিএস ও কৃষি বিষয়ে পড়াশোনা করছেন। তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

বৈঠকে মালয়েশিয়া হাইকমিশন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ মালয়েশিয়া স্বাস্থ্য খাত স্বাস্থ্যসেবা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার অগ্রগতির কথা তুলে ধরেন হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি বলেন, চিকিৎসা খাতে মালয়েশিয়া বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে।

তিনি জানান, আগে কম্বোডিয়ার অনেক রোগী চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতেন। বর্তমানে খরচের স্বচ্ছতা, নির্ধারিত মূল্যব্যবস্থা ও তুলনামূলক কম ব্যয়ের কারণে অনেকেই মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন।

বাংলাদেশি রোগীদের জন্যও মালয়েশিয়া একটি সম্ভাবনাময় চিকিৎসা গন্তব্য হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশিরা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা আরও বাড়াতে মালয়েশিয়ায় কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা যেতে পারে।

তিনি দুই দেশের স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে বাংলাদেশে অধ্যয়নরত মালয়েশিয়ার শিক্ষার্থীদের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে কয়েকজন মালয়েশীয় শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস, এমডিএস ও কৃষি বিষয়ে পড়াশোনা করছেন। তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

বৈঠকে মালয়েশিয়া হাইকমিশন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ