ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়লেন অধ্যাপক মোবাশ্বের মোনেম

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। অসুস্থতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসিতে পরিবর্তন আসে। ওই বছরের ৮ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেন।

এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর পিএসসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ট্যাগ : বিসিএস পিএসসি বাংলাদেশ প্রশাসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়লেন অধ্যাপক মোবাশ্বের মোনেম

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। অসুস্থতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসিতে পরিবর্তন আসে। ওই বছরের ৮ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেন।

এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর পিএসসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ