সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে পিএসসি।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। অসুস্থতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।[BANGVIEWS-POST:3978]এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসিতে পরিবর্তন আসে। ওই বছরের ৮ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেন।এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর পিএসসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।