ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রেফারি ও ভিএআর সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ প্রিমিয়ার লিগের

রেফারি ও ভিএআর সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ প্রিমিয়ার লিগের
ছবি : সংগৃহিত
ফলো করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে স্বাধীন ‘কি ম্যাচ ইনসিডেন্টস’ প্যানেলের পর্যালোচনার ফলাফল প্রকাশ করা হবে।

২০২২-২৩ মৌসুমে গঠিত পাঁচ সদস্যের এই প্যানেল ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করে। রেফারি ও ভিএআর কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা যাচাই করে মতামত বা ভোট দেয় প্যানেলটি।

এতদিন পর্যন্ত এই পর্যালোচনার ফলাফল শুধু ক্লাব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হতো। তবে সাধারণ দর্শকদের জন্য বিস্তারিত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আস্থা বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

চলতি মৌসুম থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনায় মাঠের রেফারি ও ভিএআর কর্মকর্তাদের মধ্যকার কথোপকথনের উদ্ধৃতিও প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচিত কয়েকটি ম্যাচে রেফারির শরীরে থাকা ক্যামেরায় ধারণ করা অডিও প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ম্যাচ চলাকালীন কর্মকর্তাদের আলোচনা আরও বেশি পরিমাণে সম্প্রচারের অনুমতি পেতে পেশাদার রেফারি সংগঠন এবং ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে কাজ চালিয়ে যাবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হবে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে সদ্য উন্নীত কভেন্ট্রি সিটির বিপক্ষে।

ট্যাগ : ফুটবল প্রিমিয়ার লিগ ভিএআর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


রেফারি ও ভিএআর সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ প্রিমিয়ার লিগের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে স্বাধীন ‘কি ম্যাচ ইনসিডেন্টস’ প্যানেলের পর্যালোচনার ফলাফল প্রকাশ করা হবে।

২০২২-২৩ মৌসুমে গঠিত পাঁচ সদস্যের এই প্যানেল ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করে। রেফারি ও ভিএআর কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা যাচাই করে মতামত বা ভোট দেয় প্যানেলটি।

এতদিন পর্যন্ত এই পর্যালোচনার ফলাফল শুধু ক্লাব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হতো। তবে সাধারণ দর্শকদের জন্য বিস্তারিত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আস্থা বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

চলতি মৌসুম থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনায় মাঠের রেফারি ও ভিএআর কর্মকর্তাদের মধ্যকার কথোপকথনের উদ্ধৃতিও প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচিত কয়েকটি ম্যাচে রেফারির শরীরে থাকা ক্যামেরায় ধারণ করা অডিও প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ম্যাচ চলাকালীন কর্মকর্তাদের আলোচনা আরও বেশি পরিমাণে সম্প্রচারের অনুমতি পেতে পেশাদার রেফারি সংগঠন এবং ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে কাজ চালিয়ে যাবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হবে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে সদ্য উন্নীত কভেন্ট্রি সিটির বিপক্ষে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ