ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যাত্রা শুরুর দিনেই পিংক বাসে বলাকা বাসের ধাক্কা

ছবি : সংগৃহিত
ফলো করুন

নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’ সেবা শুরুর প্রথম দিনেই একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসটির সংঘর্ষ হয়।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আইন লঙ্ঘনের অভিযোগে বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পিংক বাস সেবা চালু করেছে। এই উদ্যোগের আওতায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট রুটে বিশেষ বাস পরিচালনা করা হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো নারী কর্মীদের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব দেওয়া। প্রাথমিকভাবে ঢাকাসহ তিন জেলায় ১৪টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা গণপরিবহন বিআরটিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যাত্রা শুরুর দিনেই পিংক বাসে বলাকা বাসের ধাক্কা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’ সেবা শুরুর প্রথম দিনেই একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসটির সংঘর্ষ হয়।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আইন লঙ্ঘনের অভিযোগে বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পিংক বাস সেবা চালু করেছে। এই উদ্যোগের আওতায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট রুটে বিশেষ বাস পরিচালনা করা হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো নারী কর্মীদের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব দেওয়া। প্রাথমিকভাবে ঢাকাসহ তিন জেলায় ১৪টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ