ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ ইস্যুতে ওমান বাধা দিলে বোমা হামলার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ওমান বাধা সৃষ্টি করলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বর্তমানে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। একই বিষয়ে ইরানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে যুক্তরাষ্ট্রও।

ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওমান যদি এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ভয়াবহ বোমা হামলা চালাতে পারে।

এ সময় ট্রাম্প ইরানকেও আলোচনার পরিবর্তে আত্মসমর্পণের আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রে ইংস্ট জানান, ট্রাম্প ইরানকে ‘সাদা পতাকা ওড়ানোর’ মাধ্যমে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় অঞ্চলটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে ইরান, ওমানসহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত গুরুত্ব রয়েছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ওমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হরমুজ ইস্যুতে ওমান বাধা দিলে বোমা হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ওমান বাধা সৃষ্টি করলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বর্তমানে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। একই বিষয়ে ইরানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে যুক্তরাষ্ট্রও।

ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওমান যদি এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ভয়াবহ বোমা হামলা চালাতে পারে।

এ সময় ট্রাম্প ইরানকেও আলোচনার পরিবর্তে আত্মসমর্পণের আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রে ইংস্ট জানান, ট্রাম্প ইরানকে ‘সাদা পতাকা ওড়ানোর’ মাধ্যমে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় অঞ্চলটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে ইরান, ওমানসহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত গুরুত্ব রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ