ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিউটায় রেকর্ড অভিবাসন প্রবেশ, আশ্রয়ের দাবিতে শত শত মানুষের বিক্ষোভ

সিউটায় রেকর্ড অভিবাসন প্রবেশ, আশ্রয়ের দাবিতে শত শত মানুষের বিক্ষোভ
ছবি : সংগৃহিত
ফলো করুন

স্পেনের ছিটমহল সিউটায় রেকর্ডসংখ্যক অভিবাসী প্রবেশের পর আশ্রয়ের দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। মরক্কোতে ফেরত না পাঠিয়ে তাদের স্পেনে থাকার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক মানুষ সিউটায় প্রবেশ করেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৭২ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করে সেখানে ঢুকেছেন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সীমান্ত সংকট হিসেবে দেখা হচ্ছে।

অতিরিক্ত মানুষের চাপ সামলাতে না পেরে সিউটার বিভিন্ন এলাকায় সংকট তৈরি হয়েছে। অধিকাংশ অভিবাসী মূল ভূখণ্ডে যাওয়ার অনুমতির অপেক্ষায় শহরের উপকণ্ঠ ও এল ত্রাম্পোলিন সৈকত এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছেন।

মরক্কোর তেতুয়ান থেকে আসা আইয়ুব এলআরুদ জানান, তারা সমুদ্রের পাশে খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। ঠান্ডা, অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে বলেও জানান তিনি।

বিক্ষোভকারীরা স্পেনের পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে রাস্তায় নামেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘আমরা মরক্কোয় ফিরে যেতে চাই না’ এবং ‘আমরাও মানুষ’। তারা দ্রুত সমাধানের দাবিও জানান।

বিক্ষোভের সময় দেখা যায়, অনেক অভিবাসী পাথুরে উপকূলে কাপড় ধুচ্ছেন, কেউ আবার খাবারের ব্যবস্থা করতে মাছ ধরার চেষ্টা করছেন।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, অনিয়মিতভাবে সিউটায় প্রবেশকারীদের সেখানে স্থায়ীভাবে থাকা, মূল ভূখণ্ডে যাওয়া বা বৈধ মর্যাদা দেওয়ার সুযোগ সাধারণভাবে দেওয়া হবে না। তবে চরম মানবিক ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে।

এদিকে সিউটার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। মেডিকেল বোর্ডের প্রধান এনরিকে রোভিরাল্তা বলেন, সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী দীর্ঘদিন ধরে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। ডায়রিয়া ও খোসপাঁচড়ার মতো কিছু রোগ ছড়িয়ে পড়ার কথাও জানান তিনি।

তবে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া বলেন, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েনি। অভিবাসীদের সঙ্গে রোগব্যাধিকে যুক্ত করা অন্যায্য এবং বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তিনি।

সিউটায় অবস্থানরত অধিকাংশ অভিবাসী মরক্কোর নাগরিক। তারা জানিয়েছেন, দেশে কাজের সুযোগ সীমিত হওয়া এবং উন্নত জীবনের আশায় তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।

এদের মধ্যে নাইজেরিয়ার নাগরিক ইমানুয়েল জানান, সংঘাতপূর্ণ এলাকা থেকে সন্তানদের নিরাপত্তার জন্য তিনি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রা করে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি বলেন, পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করাই তার মূল লক্ষ্য।

দক্ষিণ সেনেগালের উসমান জানান, নিজের যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হয়ে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। তবে এখনো কোনো কার্যকর সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।

সিউটার বর্তমান পরিস্থিতি ইউরোপের অভিবাসন নীতি, সীমান্ত নিয়ন্ত্রণ এবং মানবিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : স্পেন মরক্কো ইউরোপ অভিবাসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সিউটায় রেকর্ড অভিবাসন প্রবেশ, আশ্রয়ের দাবিতে শত শত মানুষের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের ছিটমহল সিউটায় রেকর্ডসংখ্যক অভিবাসী প্রবেশের পর আশ্রয়ের দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। মরক্কোতে ফেরত না পাঠিয়ে তাদের স্পেনে থাকার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক মানুষ সিউটায় প্রবেশ করেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৭২ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করে সেখানে ঢুকেছেন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সীমান্ত সংকট হিসেবে দেখা হচ্ছে।

অতিরিক্ত মানুষের চাপ সামলাতে না পেরে সিউটার বিভিন্ন এলাকায় সংকট তৈরি হয়েছে। অধিকাংশ অভিবাসী মূল ভূখণ্ডে যাওয়ার অনুমতির অপেক্ষায় শহরের উপকণ্ঠ ও এল ত্রাম্পোলিন সৈকত এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছেন।

মরক্কোর তেতুয়ান থেকে আসা আইয়ুব এলআরুদ জানান, তারা সমুদ্রের পাশে খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। ঠান্ডা, অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে বলেও জানান তিনি।

বিক্ষোভকারীরা স্পেনের পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে রাস্তায় নামেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘আমরা মরক্কোয় ফিরে যেতে চাই না’ এবং ‘আমরাও মানুষ’। তারা দ্রুত সমাধানের দাবিও জানান।

বিক্ষোভের সময় দেখা যায়, অনেক অভিবাসী পাথুরে উপকূলে কাপড় ধুচ্ছেন, কেউ আবার খাবারের ব্যবস্থা করতে মাছ ধরার চেষ্টা করছেন।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, অনিয়মিতভাবে সিউটায় প্রবেশকারীদের সেখানে স্থায়ীভাবে থাকা, মূল ভূখণ্ডে যাওয়া বা বৈধ মর্যাদা দেওয়ার সুযোগ সাধারণভাবে দেওয়া হবে না। তবে চরম মানবিক ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে।

এদিকে সিউটার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। মেডিকেল বোর্ডের প্রধান এনরিকে রোভিরাল্তা বলেন, সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী দীর্ঘদিন ধরে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। ডায়রিয়া ও খোসপাঁচড়ার মতো কিছু রোগ ছড়িয়ে পড়ার কথাও জানান তিনি।

তবে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া বলেন, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েনি। অভিবাসীদের সঙ্গে রোগব্যাধিকে যুক্ত করা অন্যায্য এবং বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তিনি।

সিউটায় অবস্থানরত অধিকাংশ অভিবাসী মরক্কোর নাগরিক। তারা জানিয়েছেন, দেশে কাজের সুযোগ সীমিত হওয়া এবং উন্নত জীবনের আশায় তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।

এদের মধ্যে নাইজেরিয়ার নাগরিক ইমানুয়েল জানান, সংঘাতপূর্ণ এলাকা থেকে সন্তানদের নিরাপত্তার জন্য তিনি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রা করে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি বলেন, পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করাই তার মূল লক্ষ্য।

দক্ষিণ সেনেগালের উসমান জানান, নিজের যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হয়ে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। তবে এখনো কোনো কার্যকর সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।

সিউটার বর্তমান পরিস্থিতি ইউরোপের অভিবাসন নীতি, সীমান্ত নিয়ন্ত্রণ এবং মানবিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ